ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঢাবি ছাত্রীকে ধর্ষণ: ২৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাবি ছাত্রীকে ধর্ষণ: ২৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
×
×

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষকদের বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৬:৩১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:৩৫

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৮ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহনগর হাকিম বেগম ইয়াসমিন আরা মঙ্গলবার মামলার এজাহার গ্রহণ করে এই নির্দেশ দেন।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা ঘটনার দিন রাতেই ক্যান্টনমেন্ট থানায় একটি অভিযোগ করেন। যাচাই শেষে অভিযোগটি পরে মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলায় অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে।

মামলাটি প্রথমে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তদন্তভার যায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। 

এদিকে ছাত্রী ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। সকাল থেকে মুখে কালো কাপড় বেঁধে শত শত শিক্ষার্থী ঢাবি ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন। ধর্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা রোকেয়া হলের সামনে প্রতিবাদী চিত্রাঙ্কন করেছেন তারা।

উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। পরে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়।

আরও পড়ুন

×