ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বকেয়া বেতনের দাবিতে বিমানবন্দর মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে বিমানবন্দর মহাসড়ক অবরোধ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে রেখেছেন দক্ষিণখান এলাকার দুটি গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রেদুয়ান ও সার্ফ ডেনিম নামের গার্মেন্টস দুটির প্রায় ৫০০ শ্রমিক এই সড়ক অবরোধ করে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৫টার দিকেও সড়ক অবরোধ চলছিল।

অবরোধের মধ্যে এই সড়কে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর জোনসহ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুটি গার্মেন্টসের মালিকই আত্মগোপনে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত)মো. নাসির উদ্দিন সমকালকে বলেন, সকাল থেকে চেষ্টা করেও দুই গার্মেন্টসের মালিকের খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিমানবন্দর পুলিশ বক্সের ইনচার্জ এসআই মেহেদী হাসান সমকালকে বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ওই শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। সব ধরনের যান এবং অ্যাম্বুলেন্সও চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

×