ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএলের পুল ও স্নুকার র‍্যাঙ্কিং টুর্নামেন্ট

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএলের পুল ও স্নুকার র‍্যাঙ্কিং টুর্নামেন্ট
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২২:৫৬

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‍্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্লাবের ফাদার পিশোটো ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি তাঁদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করে। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ক্লাবের ৫৭ জন সদস্যের অংশগ্রহণে ৯-বল পুল ও ১০-রেড বল স্নুকার—এই দুই বিভাগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

৯-বল পুল বিভাগে চ্যাম্পিয়ন হন ফাহিম ফিরোজ (ব্যাচ ২০০২)। রানার্সআপ হন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২) এবং তৃতীয় হন ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫)।

১০-রেড বল স্নুকার বিভাগে চ্যাম্পিয়ন হন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২)। রানার্সআপ ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫) এবং তৃতীয় স্থান অর্জন করেন আশওয়ার হোসেন (ব্যাচ ১৯৯৮)।

অনুষ্ঠান পরিচালনা করেন সিএনবিএলের কার্যনির্বাহী কমিটির (ক্রীড়া) সদস্য আবু সালেহ মো. সায়েম। এ সময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×