ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৪ | ১২:৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৫৭ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৭০ গ্রাম গাঁজা এবং ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়।

একইসঙ্গে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন

×