ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ১০:৪৬ | আপডেট: ১৫ জুন ২০২৪ | ১১:০৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কেনা-বেচার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে ডিএমপির মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৮১০ পিস ইয়াবা, ৫৫৯ গ্রাম হেরোইন ও এক কেজি ৫৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ফারুক হোসেন জানান, এটা ডিএমপির মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ। প্রতিদিনই ঢাকা মহানগর এলাকায় থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগগুলো অভিযান করেন। গত একদিনের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা হয়েছে।

আরও পড়ুন

×