ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

আগুনের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের মামলা

আগুনের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের মামলা
×

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে বুধবার রাতে আগুন লাগে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৩:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুল লাগার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বুধবার রাতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করে।

বৃহস্পতিবার গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিনথিয়া আক্তার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন লাগার ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার রাত সাড়ে ১১টার দিকে থানায় অপমৃত্যুর মামলা করেছে।

প্রসঙ্গত, বুধবার রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে এক নারীসহ পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগে রাত সোয়া ৯টার পরপরই। প্রথমে হাসপাতালের কর্মী নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রাতে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, করোনা আসোলেশন ইউনিটে স্যানিটাজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। রাত ৯টা ৪৮ মিনিটে প্রথমে এক রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুনের খবর দেন। পরে ভাটারা থানা পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। তারা এসে আগুন নেভায়।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

×