ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

সাহারা খাতুনের স্মরণে ভার্চুয়াল শোকসভা

সাহারা খাতুনের স্মরণে ভার্চুয়াল শোকসভা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৯:১০ | আপডেট: ২৮ জুলাই ২০২০ | ০৯:২২

‘দল ও দেশের প্রতি আমৃত্যু কর্তব্য পালন করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আদর্শ আজকের প্রজন্ম ধারণ করলেই তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে। ‘

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের আয়োজনে ভার্চুয়াল শোক সভা ও দোয়া মোনাজাতে এ কথা বললেন বক্তারা। সোমবার অনুষ্ঠিত এই স্মরণসভা, দোয়া ,মিলাদ মাহফিল ও মোনাজাতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট  এ এম আমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, আওয়ামী লীগের আইন উপ কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন রাসেল, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক খালিদ বিন ছায়িদ, কেন্দ্রীয় নেতা রয়েল মাহমুদ, রাশু কুমার তরাফদার, আল-নোমায়ের সোহাগ, অ্যাডভোকেট রিয়াজ হোসেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. রামিম হোসেন লিমন মোল্লা, সাধারণ সম্পাদক মাশফুরুল হক সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যডভোকেট এ এম আমিন উদ্দিন অ্যাডভোকেট সাহারা খাতুন সম্পর্কে বলেন, আমরা আইনজীবীরা আমাদের এক অভিভাবক হারিয়েছি, যে ক্ষতি অপূরণীয়। তিনি রাজপথে সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুন নূর দুলাল বলেন,সাহারা আপা আইনজীবীদের সবসময় আগলে রেখেছেন। তিনি ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের এক নিবেদিত প্রাণ নেত্রীকে হারিয়েছি আমরা, তিনি তার সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে উৎসর্গ করে গেছেন, প্রার্থনা করি মহান আল্লাহ সাহারা আপাকে জান্নাতবাসী করুন।


আরও পড়ুন

×