ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুলশানে যুবককে কুপিয়ে হত্যা

গুলশানে যুবককে কুপিয়ে হত্যা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ১৬:৫০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ১৮:২৩

রাজধানীর গুলশানে সৌরভ (২৭) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। কে বা কারা, কেন তাকে হত্যা করেছে তা এখনও জানতে পারেনি পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ সমকালকে বলেন, গুলশান-৫৫ নম্বর সড়কের লেকপাড়ে দুর্বৃত্তদের হাতে খুন হন সৌরভ। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

আরও পড়ুন

×