ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রেমিকার ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আটক

প্রেমিকার ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আটক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ১৩:৪১

গাজীপুরে প্রেমিকার ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসিফ হায়দার ওরফে আলমগীরকে রাজধানীর মিরপুর থেকে আটক করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার রাতে কালশী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্র জানায়, গাজীপুরের পূর্ব চান্দনা এলাকায় রোববার রুবেল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আলমগীর। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাফি বেগম বাদী হয়ে বুধবার মামলা করেন। এর পর থেকেই পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে মিরপুরের কালশী মোড় থেকে আলমগীরকে আটক করা হয়। সে পেশায় পিকআপ চালক। 

সংশ্নিষ্টরা জানান, রুবেল মিয়ার শ্যালিকার সঙ্গে আট মাস আগে আলমগীরের পরিচয় হয়। দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে রুবেল এ সম্পর্ক মেনে নিতে আপত্তি করেন। দুই সপ্তাহ আগে তিনি আলমগীরকে তার শ্যালিকার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে নিষেধ করে দেন। এতে আলমগীর ক্ষিপ্ত হয়।

আরও পড়ুন

×