ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
×

বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। ছবি: মামুনুর রশীদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৩:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৩:০৮

ঢাকার সড়কে ই-রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সকাল এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটোরিকশা চলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান নিয়েছেন। অটোরিকশা চালকরা জানিয়েছেন, লিথিয়াম অটো চললে আন্দোলন চালিয়ে যাবেন।

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমীন সমকালকে বলেন, ঢাকার সড়কে ই-রিকশা বন্ধের দাবিতে আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ফুজি টাওয়ার এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশাচালক মিছিল নিয়ে এসে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অবরোধের কারণে যানজটে তৈরি হয়।

ওসি আরও জানান বলেন, তাদের ভাষ্য, ঢাকায় ৩০০ ই-রিকশা নামানো হয়েছে, সেগুলো চালানো যাবে না। এই দাবি নিয়ে দীর্ঘ সময় অবস্থান করে স্লোগান দেন তারা। সর্বশেষ কিছুক্ষণ আগে তারা অবরোধ তুলে নিয়েছে। এরপর তারা মিছিল নিয়ে রামপুরা ব্রিজের দিকে যান।

আরও পড়ুন

×