ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহজালালে ১ লাখ ৫৯ হাজার শলাকা সিগারেট জব্দ

শাহজালালে ১ লাখ ৫৯ হাজার শলাকা সিগারেট জব্দ
×

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৪:১০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার পৃথক ঘটনায় ৩১ লাখ ৯২ হাজার টাকা মূল্যমানের এক লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত দুটি অভিযানে অবৈধ এই সিগারেট জব্দ করা হয় বলে সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই দিনে ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকেও কৌশলে লোকানো অবস্থায় ৪৫৮ কার্টন সিগারেট জব্দ করা হয়। আইনি পদক্ষেপ নিতে এসব সিগারেট ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।  

আরও পড়ুন

×