ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ডিএনসিসিতে এডিস মশার বিস্তার রোধে জায়গায় জায়গায় অভিযান

ডিএনসিসিতে এডিস মশার বিস্তার রোধে জায়গায় জায়গায় অভিযান
×

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১ | ০৮:৩৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে অভিযান চালিয়ে ২৭টি মামলায় দুই লাখ ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে দুইটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। ২ নম্বর অঞ্চলে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালতি ভ্রাম্যমাণ আদালতে।

উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সিটির ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আট মামলায় ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৪ নম্বর অঞ্চলে চার মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ।

৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৭৫ হাজার টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলির ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মামলায় ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ৯ নম্বর অঞ্চলে ৩ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা।

অভিযানের সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সবাইকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ মানার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

×