চাকরি আছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৩:০৮
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে মোট ২১জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।
আগ্রহী প্রার্থীদের স্বীকৃতি কোনও বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি বিজ্ঞান/কৃষি প্রকৌশলী), বিএজি (কৃষি বিজ্ঞান/কৃষি প্রকৌলশ) অথবা রসায়ন/ফলিত রসায়ন/উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর বয়স ২০১৯ সালের ২৪ ডিসেম্বর পযৃন্ত সর্বোচ্চ ৩০ এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ গ্রহণযোগ্য।
আগ্রহীরা এই ঠিকানায় http://bsri.teletalk.com.bd/ প্রবেশ করে আগামী ২৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
- বিষয় :
- চাকরি
