ম্যাচ ড্র
ইরানের গোলরক্ষকের বীরত্ব, পারলেন না লুকাকুরা
ছবি-সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৩:২৮ | আপডেট: ২২ জুন ২০২৬ | ০৩:২৮
গোলমুখে কার্যকর হতে পারলেন না রোমেলু লুকাকুরা। দুর্দান্ত সব সেভ করলেন আলীরেজা বেইরানভান্দ। বেলজিয়ানদের রুখে দিয়ে আরেকটি মূল্যবান পয়েন্ট আদায় করে নিল ইরান।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে রোববার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচের প্রথম ৯০ মিনিট ধরে আধিপত্য ধরে রেখেও জিততে পারেননি কেভিন ডি ব্রুইনা–থিবো কোর্তোয়ারা। ম্যাচে ২৩টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেছিল বেলজিয়াম। কিন্তু কোনোটিই ইরানের রক্ষণ ও গোলরক্ষ আলীরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করতে পারেনি। বেইরানভান্দ একাই ৭টি সেভ করেছেন।
প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ড্র করা বেলজিয়াম আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। তবে ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথায় ইরানের ডিফেন্ডারকে ফাউল করে হলুদ কার্ড দেখে বসেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।
বেলজিয়ামের আক্রমণ সামলে নিয়ে কাউন্টার অ্যাটাকে মনোযোগ দেয় ইরান। ম্যাচের ২৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফ্রি কিক থেকে এহসান হাজসাফির বাড়ানো পাস ধরে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। ইরান ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভেবে পুরো স্টেডিয়াম যখন উল্লাসে কাঁপছিল, তখনই ভিএআর-এর মাধ্যমে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি।
এরপর প্রথমার্ধের বাকিটা সময় কেভিন ডি ব্রুইনারা বেশ কিছু আক্রমণ চালালেও ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ এবং রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি।
বিস্তারিত আসছে...
- বিষয় :
- ফুটবল
- বিশ্বকাপ ফুটবল
- ইরান
