আর্জেন্টিনা ক্যাম্পে ভয় ধরাচ্ছে অস্ট্রিয়ান ‘দৈত্য’
দীর্ঘদেহি অস্ট্রিয়ান ডিফেন্ডার সাসা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২২:১১
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় মেসিরা ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হবে। শক্তি, ফর্ম ও অভিজ্ঞতা মিলিয়ে এই ম্যাচেও এগিয়ে থাকবে লিওনেল স্কালোনির দল।
তবে অধিকাংশ জার্মান লিগে খেলা ফুটবলার নিয়ে নামা অস্ট্রিয়া টেকনিক্যালি আলজেরিয়ার থেকে এগিয়ে থাকবে। এছাড়া দলটিতে আছেন ৬ ফিট ৬ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার সাসা কালাডজিক। তাকে নিয়ে চিন্তা করতে হচ্ছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির।
অস্ট্রিয়ান লিগে খেলা এই ফুটবলার শেষ ২৩ ম্যাচে ৬ গোল করেছেন। যার দুটি হেড থেকে। এর আগে জার্মানির দুই ক্লাব স্ট্রাসবার্গ ও ফ্রাঙ্কফুটে খেলেছেন তিনি। ৬০ ম্যাচে ২৪ গোল তার নামের পাশে। জাতীয় দলের জার্সিতে ২০ ম্যাচে করেছেন ৪ গোল।
জালে বল পাঠানোর হিসেবে খুব একটা দক্ষ না হলেও সেট পিস ও কর্ণার কিকে হেড করে গোল দেওয়ার ক্ষেত্রে বরাবরই এগিয়ে থাকেন তিনি। আর্জেন্টিনার রক্ষণ ও মিডফিল্ডে আবার লম্বা ফুটবলার কম। লিয়ান্দ্রো মার্টিনেজের উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি, নিকোলাস ওতামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরা টেনেটুনে ৬ ফিট। মিডফিল্ডের এনজো ফার্নান্দেজ ৫ ফিট ১০ ইঞ্চি। তাদের বিপক্ষে শারীরিক ও বাতাসের বলের লড়াইয়ে এগিয়ে থাকবেন অস্ট্রিয়ান স্ট্রাইকার সাসা।
তবে ম্যান অব প্লান খ্যাত লিওনেল স্কালোনি এরই মধ্যে সাসাকে নিয়ে নোট বুকে করণীয় টুকে রেখেছেন। কাতার বিশ্বকাপে দীর্ঘদেহি ফুটবলার সমৃদ্ধ দলের বিপক্ষে জয়ের অভিজ্ঞতাও আছে স্কালোনির দলের। অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসকে শূন্যের বলে খুব বেশি সুবিধা রোমেরো-ডি পলরা আদায় করতে দেননি।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
