ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভিশন টেকনোলজিস ও জেডটিই করপোরেশনের মধ্যে চুক্তি সই

ভিশন টেকনোলজিস ও জেডটিই করপোরেশনের মধ্যে চুক্তি সই
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ০২:৫২

বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটিকে আরও এগিয়ে নিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ভিশন টেকনোলজিস লিমিটেডের সঙ্গে জেডটিই  করপোরেশনেরএকটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি সই হয়েছে।

এ চুক্তির আওতায় ভিশন টেকনোলজিস বাংলাদেশে জেডটিইয়ের অফিসিয়াল ডিস্ট্রিউিটর হিসেবে কাজ করবে। এর মাধ্যমে গ্রাহকরা বাসা, অফিস, এন্টারপ্রাইজ ও ক্যাম্পাসে ব্যবহারের জন্য আধুনিক সব ধরনের ওয়াই-ফাই রাউটার এবং ডিজিটাল কেবল টিভি, স্যাটেলাইট টিভি, ডিটিএইচ, আইপিটিভি ও অ্যান্ড্রয়েড টিভির জন্য সব ধরনের সেট-টপ-বক্স পাবেন আরও সহজে।

ঢাকার মাছরাঙা টেলিভিশন সেন্টারে ভিশন টেকনোলজিস লিমিটেডের কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ভিশন টেকনোলজিস লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ এবং জেডটিই করপোরেশনের কমার্শিয়াল ডিরেক্টর চেন জিংবো চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিশন টেকনোলজিসের চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙা টেলিভিশনের ইডি অজয় কুমার কুন্ডু, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স জনাব আলী ইমরান, জেডটিই বাংলাদেশের কান্ট্রি সিইও মাও জুনইয়ং, জেডটিইর অ্যাকাউন্ট ডিরেক্টর ওয়েই রুলেই (রকি). জেডটিইর অ্যাকাউন্ট ডিরেক্টর ইসওয়াসি, জেডটিইর লিগ্যাল কাউন্সেল এ এফ এম মাফতুন আহমেদ। 

অনুষ্ঠানে ভিশন টেকনোলজিস লিমিটেডের সিইও আব্দুল্লাহ আল জাবেদ বলেন, আমাদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর দিকনির্দেশনায় ভিশন ও জেডটিই একসঙ্গে বাংলাদেশের ঘরে ঘরে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেবে। এটি আমাদের ‘ডিজিটাল ডিভাইড’ কমানো এবং সবার জন্য স্মার্ট, নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, চুক্তিটি ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট ও বিনোদনের সুবিধা সবার কাছে আরও সহজে পৌঁছাবে। তাছাড়া শহর বা গ্রাম সব জায়গাতেই বাড়তে থাকা ডিজিটাল সুবিধার চাহিদা মেটাতে উভয় প্রতিষ্ঠান আরও ভালোভাবে কাজ করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×