ইউনিয়ন ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা
×
--
প্রকাশ: ১১ মে ২০২৩ | ১৮:০০
সম্প্রতি ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রথম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা- ২০২৩ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও শফিউদ্দিন আহমেদ। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা এতে অংশ নেন।
