ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিপিএসডব্লিউসির ৫ ওয়ার্কিং গ্রুপ গঠন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিপিএসডব্লিউসির ৫ ওয়ার্কিং গ্রুপ গঠন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৯:৫৪ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৯:৫৪

দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতকে কাজে লাগাতে পাঁচ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ওয়ার্কিং কমিটি (বিপিএসডব্লিউসি)।

বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিপিএসডব্লিউসির প্রথম সভায় এই ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি ও বিপিএসডব্লিউসির চেয়ারম্যান জসিম উদ্দিন। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপিএসডব্লিউসির গঠন করা পাঁচটি গ্রুপ হলো– অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন; ন্যায়সংগত মানব উন্নয়ন ও টেকসই সুস্থতা; টেকসই স্বাস্থ্যকর ও স্থিতিস্থাপক পরিবেশ; রূপান্তরমূলক, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতার অবসান।

বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই গ্রুপগুলো সরকারের পাশাপাশি জাতিসংঘ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

সভায় জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনসহ অন্য সদস্য সংস্থাগুলো ও বিভিন্ন সহযোগীদের সঙ্গে আলোচনা ও নীতি সহায়তার ক্ষেত্রে এফবিসিসিআই কাজ করছে।

ওয়ার্কিং কমিটির সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়াতে এবং ২০৩০ সালে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে এই গ্রুপগুলো কাজ করবে।

এফবিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ উদ্যোগের তাৎপর্য তুলে ধরে বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের এই সময়ে ওয়ার্কিং গ্রুপগুলো গঠন করা অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক আখতার হোসেন, বিপিএসডব্লিউসির কো-চেয়ারম্যান ও বিইএফের সভাপতি আরদাসির কবির প্রমুখ।

আরও পড়ুন

×