ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ

ইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের কেরানীহাট শাখার মাধ্যমে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওসমান আলী।

উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান রিয়াদ মোহাম্মদ চৌধুরী, লালদিঘি শাখার শাখা প্রধান মো. আরফান আলী প্রমুখ।

আরও পড়ুন

×