ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাজেট প্রণয়নকারীদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি: শ্রমজীবী নারী মৈত্রী

বাজেট প্রণয়নকারীদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি: শ্রমজীবী নারী মৈত্রী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৫:৪২

প্রস্তাবিত বাজেট সংশোধন করে নারী উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় মনোযোগ, অবকাঠামো নির্মাণ ও বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনটি বলেছেন, সরকার ও বাজেট প্রণয়নকারীদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও মনোভাব পরিবর্তন জরুরি। 

মঙ্গলবার এক বিবৃতিতে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আরও বলেছেন, করোনা দুর্যোগকালীন প্রস্তাবিত এই বাজেটও নারীবান্ধব হয়নি। বাজেট  নারী কর্মসংস্থানসহ সামগ্রিকভাবে নারীর সুরক্ষা ও স্বাস্থ্যরক্ষার বিধান এবং মেহনতি নারীসমাজের কল্যাণ নিশ্চিত করতে পারেনি। 

বিবৃতিতে বলা হয়, আশা করা হয়েছিল দুর্যোগকালীন এই বাজেটে নারীদের জন্য বিশেষ মনোযোগ ও উল্লেযোগ্য থোক বরাদ্দ থাকবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে বরাবরের মত এবারও নারীরা উপেক্ষিত হয়েছে। ফলশ্রুতিতে লাখ লাখ নারী আবারও দারিদ্র্যসীমার নীচে নেমে আসবে। তাদের পারিবারিক ও সামাজিক জীবনেও নেমে আসবে নানা ধরনের বিপর্যয়। 

আরও পড়ুন

×