উচ্চমং মারমার পরিবারের পাশে দাঁড়াল সেবা প্ল্যাটফর্ম লিমিটেড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৮:০৫ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ১১:৪৮
ঢাকা ও চট্টগ্রামবাসীর নিত্যদিনের সব ধরনের প্রয়োজনীয় সার্ভিস প্রদানে Sheba.xyz ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। Sheba.xyz-এর কোম্পানি সেবা প্ল্যাটফর্ম লিমিটেড কাস্টমারসহ তাদের সকল পার্টনারদের সব ধরনের সাহায্য ও সহযোগিতায় সবসময়ই নিবেদিত।
Sheba.xyz থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রদান করা উচ্চমং মারমা ছিলেন তেমনই একজন পার্টনার। সম্প্রতি উচ্চমং মারমা মৃত্যুবরণ করায় তার পরিবার ভয়াবহ আর্থিক দূরবস্থার সম্মুখিন হয়। উচ্চমং মারমাই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাই তার মৃত্যুতে স্ত্রী ও পরিবারের জন্য জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুধু তাই নয়- মৃত্যুর পূর্বে সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের কাছে উচ্চমং মারমার ৩৫ হাজার ১৬৮ টাকা ঋণ ছিল। প্রতিদিনের জীবনধারনের বাইরে এই ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন, উচ্চমং মারমার স্ত্রী এ ব্যাপারেও ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত।
এমতাবস্থায়, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সাপ্তাহিক পার্টনার মিটিংয়ে উচ্চমং মারমার স্ত্রী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদনান ইমতিয়াজ হালিমের কাছে তার আর্থিক অনটনের কথা জানান। সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সবার মিলিত সিদ্ধান্তেই উচ্চমং মারমার ঋণ পুরোপুরি মওকুফ করা হয়েছে। শুধু তাই নয়, তার পরিবারের আর্থিক দূরবস্থার কথা বিবেচনা করে আগামী ১ বছরের জন্য পরিবারিক খরচের অর্ধেক হিসেবে প্রতিমাসে ৮,০০০ টাকা করে প্রদান করার সিদ্ধান্তও নেয়া হয়।
করোনা সংকটের এই সময়েও একজন বিপদগ্রস্ত পার্টনারের পরিবারের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত নিতে পেরে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড সত্যিই আনন্দিত। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সেবা প্ল্যাটফর্ম লিমিটেড