জনতা ব্যাংকের ২৭১ কোটি টাকা খেলাপি: দুই ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ১৭:০৬ | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ | ১৭:২৩
রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকের ২৭১ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
তারা হলেন- এপেক্স নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আবেদ হাসান মাহমুদ এবং পরিচালক আব্দুল আজিজ খান চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা ২০১০ সালে এ ঋণ বিতরণ করে। সুদ মওকুফসহ ২০১৩ সালে ঋণ পুনঃতপশিল সুবিধা দেয়। এরপরও ঋণ পরিশোধ না করায় ২০১৮ সালে অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংক। সেই মামলায় এবার দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
- বিষয় :
- জনতা ব্যাংক
- ঋণখেলাপি
- গ্রেপ্তারি পরোয়ানা
