ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাসির উদ্দিন সিএসইর পরিচালক পুনর্নির্বাচিত

নাসির উদ্দিন সিএসইর পরিচালক পুনর্নির্বাচিত
×

মোহাম্মদ নাসির উদ্দিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হলেন লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। এ নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হলেন তিনি। সিএসইর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন বছর দায়িত্ব পালন শেষে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাসির উদ্দিন চৌধুরীর পদটি শূন্য হবে। ওই শূন্য পদ পূরণে আয়োজিত নির্বাচনে তিনি পুনরায় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিটি।

আরও পড়ুন

×