ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিনিয়োগ কর্মকর্তাদের চীনা ভাষা শেখানোর উদ্যোগ বিডার

বিনিয়োগ কর্মকর্তাদের চীনা ভাষা শেখানোর উদ্যোগ বিডার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৭:০১

| প্রিন্ট সংস্করণ

চীনের বিনিয়োগ টানতে বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থা বিডা, বেজা, পিপিপিএ ও মিডার কর্মকর্তাদের চীনা ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় আগামী ২৬ জানুয়ারি থেকে চীনা ভাষার কোর্স চালু করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা জানায়, বিদেশি বিনিয়োগ বিষয়ে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে গতকালের কর্মশালায় কেস স্টাডি উপস্থাপন, সম্ভাব্য সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। কমর্শালায় বিডার হেড অব বিজনেস নাহিয়ান রহমান রোচি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের জন্য চীনা ভাষার কোর্স চালু করা হবে, যাতে তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরও সহজে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। 

আরও পড়ুন

×