ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবাসনে নীতিগত জটিলতা নিরসনের সুযোগ তৈরি হবে

রিয়েল এস্টেট খাত থেকে নির্বাচিত ১০ এমপিকে অভিনন্দন জানিয়ে রিহ্যাব

আবাসনে নীতিগত জটিলতা নিরসনের সুযোগ তৈরি হবে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫

| প্রিন্ট সংস্করণ

আবাসন খাত থেকে ১০ জন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আবাসন খাতের প্রতিনিধিত্ব বাড়ায় এ খাতের দীর্ঘদিনের বিভিন্ন নীতিগত জটিলতা, কর কাঠামোর সংস্কার, নগর পরিকল্পনা, ড্যাপ বাস্তবায়ন, ইউটিলিটি সংযোগ এবং অনুমোদন প্রক্রিয়ার জটিলতা নিরসনে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বোর্ড সভায় একথা বলা হয়। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানানো হয়। রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘রিহ্যাব পরিবারের ১০ জন সদস্যের জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়।’

রিহ্যাবের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন ঢাকা-১০ আসন থেকে শেখ রবিউল আলম, নারায়ণগঞ্জ-১ থেকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, নরসিংদী-৩ থেকে মঞ্জুর এলাহী, কুমিল্লা-১ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন, নোয়াখালী-১ থেকে মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৫ থেকে মো. ফখরুল ইসলাম, লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বরিশাল-৫ থেকে মজিবর রহমান সরােয়ার, বগুড়া-১ থেকে কাজী রফিকুল ইসলাম ও নেত্রকোনা-৩ আসন থেকে রফিকুল ইসলাম হিলালী। 

আরও পড়ুন

×