ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মধুমতি ব্যাংক ও হায়াত প্লেসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

মধুমতি ব্যাংক ও হায়াত প্লেসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ২১:৫৭

মধুমতি ব্যাংক ও হায়াত প্লেসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি হায়াত প্লেস ঢাকা উত্তরা হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং হায়াত প্লেস ঢাকা উত্তরা এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার থমাস কেভিন ম্যাকিন্টায়ার এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর জনাব মেজবাহ উদ্দিন। 

এসময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই চুক্তির আওতায়, হায়াত প্লেস ঢাকা উত্তরায় মধুমতি ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা বিভিন্ন সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় উপভোগ করবেন। 

আরও পড়ুন

×