কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমদ
ইমতিয়াজ আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। সম্প্রতি তাঁকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে। এর আগে তিনি বরিশাল অফিসের পরিচালক ছিলেন।
ইমতিয়াজ আহমদ ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এবং জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড (স্বর্ণ পদক) পান।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগ (এফআইসিএসডি), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি-২ প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক ছিলেন।
- বিষয় :
- পরিচালক
