ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশের বাজারে টানা দুদিন কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দুদিন কমল স্বর্ণের দাম
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১১:২৬ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৫:৩৭

একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমল স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। 

শনিবার সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, গতকাল শুক্রবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। 

চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৬৫ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ৩০ বার। এর আগে, গত ২০২৫ সালে সব মিলিয়ে ৯৩ বার স্বর্ণের দামের এই ওঠানামা দেখা যায়; যার মধ্যে ৬৪ বার স্বর্ণের মূল্য বৃদ্ধি পায় এবং ২৯ বার হ্রাস পায়। 

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে এবার রুপার দামও কমানো হয়েছে। মানভেদে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা। 

আরও পড়ুন

×