ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

মার্কস অল রাউন্ডারের আঞ্চলিক পর্ব এখন ঢাকায়

মার্কস অল রাউন্ডারের আঞ্চলিক পর্ব এখন ঢাকায়
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৬:৫৪ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১৬:৫৬

দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও বহুমুখী দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘মার্কস অল রাউন্ডার’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব এখন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে প্রতিভা অনুসন্ধানের কার্যক্রম শেষে আগামী ১২ ও ১৩ জুন ঢাকার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এই পর্ব অনুষ্ঠিত হবে।

১২ জুন মানিকগঞ্জ জেলার সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানিকগঞ্জ মডেল হাই স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে শ্যামপুর ও কদমতলি থানার শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানার শিক্ষার্থীদের জন্য মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আঞ্চলিক পর্বের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে ১৩ জুন ধানমন্ডি থানার আংশিক এলাকা ও কলাবাগান থানার শিক্ষার্থীদের নিয়ে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, মুন্সীগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য কাজী কমর উদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে এবং রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও এলাকার শিক্ষার্থীদের জন্য ভুলতা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন (https://marksallrounder.com) সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে মার্কস অল রাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং হটলাইন নম্বর ০৯৬১৪-৫১৬১৭১-এ (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত) যোগাযোগের মাধ্যমে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×