বিজিএমইএর অভিনন্দন
পোশাক খাতের ৪ উদ্যোক্তা বিসিবির পরিচালক নির্বাচিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৩:৪০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় বিজিএমইএর পরিচালক ও ফ্যাশন ওয়াচের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, চৈতী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান এবং আলফা প্যাটার্নস (বিডি) লিমিটেডের পরিচালক (অপারেশন) ইসরাফিল খসরুসহ নবনির্বাচিত সব বিসিবি পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এক বিশেষ বার্তায় পোশাক খাত থেকে নবনির্বাচিত পরিচালকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিসিবি নির্বাচনে তাদের এই গৌরবোজ্জ্বল জয় পুরো বিজিএমইএ পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আশা প্রকাশ করে বলেন, পোশাকশিল্পের উদ্যোক্তারা যেভাবে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক তেমনিভাবে তারা তাদের সুদীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও ক্রিকেটপ্রেমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবেন। বিজিএমইএ নবনির্বাচিত সব বিসিবি পরিচালক এবং পুরো পর্ষদের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি