বাড়ছে করমুক্ত আয়সীমা, ৫ বছরে যেমন হবে কর হার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৭:১৫
ব্যক্তি শ্রেণির করদাতারা যাতে কর পরিশোধের সঠিক পূর্বাভাস বুঝতে পারেন সে লক্ষ্যে বাজেটে ৫ বছরের জন্য করকাঠামো প্রস্তাব করা হয়েছে। সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের জন্য করমুক্ত আয়সীমা প্রস্তাব করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। একইভাবে ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষের জন্য ৪ লাখ এবং ২০৩০-৩১ এর জন্য করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা।
প্রস্তাবে বিশেষ শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমাও তুলে ধরেন অর্থমন্ত্রী। নারী করদাতা ও ৬৫ বা এর বেশি বয়সীদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে ৪ লাখ ২৫ হাজার, ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ করবর্ষে সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধীদের জন্য ২০২৬ থেকে ২০২৮ করবর্ষে ৫ লাখ, ২০২৮ থেকে ২০৩০ করবর্ষে ৫ লাখ ২৫ হাজার এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে ৫ লাখ ২৫ হাজার, ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ করবর্ষে সাড়ে ৫ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষে ৬ লাখ টাকা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণির কর হার নিম্নরূপ:



- বিষয় :
- আয়কর রিটার্ন
- আয়কর
- বাজেট অধিবেশন
- বাজেট ২০২৬-২৭
