জনপ্রশাসনে বরাদ্দ ৪,৯৪৭ কোটি টাকা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৮:০৯
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ২০২৬–২৭ অর্থবছরে ৪ হাজার ৯৪৭ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় এই বৃদ্ধি ৪৮ কোটি টাকা বা প্রায় ১ শতাংশ।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের বরাদ্দ ৪ হাজার ৮৯৯ কোটি টাকা এবং এ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৪৯০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সে হিসেবে সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ বেড়েছে ৪৫৭ কোটি টাকা, যা প্রশাসনিক ব্যয় ও জনবল ব্যবস্থাপনায় সরকারের বাড়তি মনোযোগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থাপনা, নিয়োগ, প্রশিক্ষণ, প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মব্যবস্থার আধুনিকায়নসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। ফলে মন্ত্রণালয়টির বরাদ্দকে রাষ্ট্রীয় প্রশাসনিক সক্ষমতার অন্যতম সূচক হিসেবে বিবেচনা করা হয়।
এবারের বাজেটে সামগ্রিকভাবে ব্যয়সংকোচন ও রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর জোর দেওয়া হলেও জনপ্রশাসন খাতের বরাদ্দে কাটছাঁট না করে সামান্য বৃদ্ধি করা হয়েছে।
- বিষয় :
- বাজেট ২০২৬-২৭
