ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫ হাজার ১৯৬ কোটি টাকা

নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫ হাজার ১৯৬ কোটি টাকা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৯:০৫ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১৯:০৬

প্রস্তাবিত বাজেটে নারী ও শিশু উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের (৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকা) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। দেশের অবকাঠামোগত উন্নয়নের গতি সচল রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) মোট উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।

এদিকে, সরকারের পরিকল্পনা অনুযায়ী, কর্মজীবী নারীদের সন্তানদের জন্য প্রথম পর্যায়ে ২০টি এবং পরবর্তী পর্যায়ে আরও ৬০টি আধুনিক দিবাযত্নকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি বিদেশফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের মতে, নারীর ক্ষমতায়ন দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এ লক্ষ্য বাস্তবায়নে নারী ও শিশুদের কল্যাণ, সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান কর্মসূচিগুলো আরও সম্প্রসারণ ও শক্তিশালী করা হবে। 

আরও পড়ুন

×