প্রতিরক্ষায় বরাদ্দ বেড়েছে ১,৮৩৬ কোটি টাকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২০:২০
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪০ হাজার ৮৫১ কোটি টাকা; যা সংশোধিত বাজেটে ৪০ হাজার ৬৬১ কোটি টাকা দাঁড়ায়। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিরক্ষা বাজেট প্রায় ১ হাজার ৮৩৬ কোটি টাকা বেড়েছে।
এদিকে ২০২৬ ২৭ সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৩ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫ ২৬ বছরে এ খাতে বরাদ্দ ছিল ৪০ হাজার কোটি টাকা।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২০২৬ ২৭ অর্থবছরে ৩১ হাজার ৯৮ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। ২০২৫ ২৬ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ছিল ২৭ হাজার ১৭৩ কোটি টাকা। এই হিসাবে স্বরাষ্ট্রে বাজেট বেড়েছে তিন হাজার ৯২৫ কোটি টাকা।
- বিষয় :
- প্রতিরক্ষা ব্যবস্থা
- বাজেট
