সৌর বিদ্যুতের খরচ কমবে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৮:৫৮
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুতের উপকরণ আমদানিতে শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও আগাম কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খাত সংশ্লিষ্টদের মতে, ফলে এ খাতে শুল্ক গড়ে ৩০ থেকে ৭০ শতাংশ কমবে, যা সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে।
সরকার ২০৩১ সালের জুন পর্যন্ত এ রেয়াতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করেছে। তবে দেশীয় শিল্পের বিকাশের লক্ষ্যে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের মতো পণ্যের সুবিধা ২০২৮ সালের জুনের পর প্রত্যাহার করা হবে। এছাড়া, দেশে পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনকে উৎসাহিত করতে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক-কর অব্যাহতির নতুন সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
- বিষয় :
- সৌর বিদ্যুৎকেন্দ্র
- বাজেট
