ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং ইউনিট গঠনের নির্দেশ

ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং ইউনিট  গঠনের নির্দেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে মানি লন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধে আলাদা পরিপালন ইউনিট গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আওতায় ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও ম্যানেজার, সিকিউরিটিজ কাস্টডিয়ান ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে মানি লন্ডারিং প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। গতকাল মঙ্গলবার বিএফআইইউ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারটি এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারের (ক্যামলকো) নেতৃত্বে কেন্দ্রীয় পরিপালন ইউনিট (সিসিইউ) গঠন করতে হবে। একই সঙ্গে শাখা পর্যায়ে শাখা অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (বিএএমএলকো) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে প্রতিটি প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, গ্রাহকের হিসাব খোলার সময় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন সনদসহ নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। প্রয়োজনে ইলেকট্রনিক কেওয়াইসি পদ্ধতিও অনুসরণ করা যাবে। গ্রাহকদের লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। 

আরও পড়ুন

×