ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খাদ্যের ব্যয় সাশ্রয়ে ‘সিক্স কন্ট্রোল পয়েন্ট’র কপিরাইট পেলেন শাখাওয়াত

খাদ্যের ব্যয় সাশ্রয়ে ‘সিক্স কন্ট্রোল পয়েন্ট’র কপিরাইট পেলেন শাখাওয়াত
×

মো. শাখাওয়াত হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৯

খাদ্য ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের জন্য ‘শাকাওয়াথ’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপটিমাইজেশন’ কাঠামোর কপিরাইট নিবন্ধন পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন। বাংলাদেশ কপিরাইট অফিস এ মেধাস্বত্বভিত্তিক কাজটির নিবন্ধন দিয়েছে।

২৫ বছরের বেশি সময়ের আতিথেয়তা পরিচালনার অভিজ্ঞতা থেকে মো. শাখাওয়াত হোসেনের উদ্ভাবন ও উন্নয়ন করা এ কাঠামো খাদ্য ব্যয় ব্যবস্থাপনায় পরিমাপযোগ্য একটি পদ্ধতি হিসেবে তৈরি করা হয়েছে। এতে ক্রয় নিয়ন্ত্রণ, মজুদ নিয়ন্ত্রণ, সঠিক স্থানান্তর, পরিমাণ নিয়ন্ত্রণ, উপযুক্ত রান্না ও অপচয় নিয়ন্ত্রণ—এ ছয়টি বিষয়কে খাদ্য ব্যয় ব্যবস্থাপনার মূল নিয়ন্ত্রণ পয়েন্ট হিসেবে ধরা হয়েছে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির মালিকানাধীন দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসা—এ প্রিমিয়াম রেসিডেন্সে ২০২৩ সাল থেকে কাঠামোটি বাস্তবায়িত হচ্ছে। এতে পারচেজিং, রিসিভিং, স্টোরস, কস্ট কন্ট্রোল, ফাইন্যান্স, কুলিনারি এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিভাগের সমন্বিত কার্যক্রমকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তিনটি হোটেলে এটি বাস্তবায়নের ফলে সম্মিলিতভাবে প্রায় ২ কোটি টাকা খাদ্য ব্যয় সাশ্রয়ে অবদান রেখেছে।

এ উদ্যোগে তিনটি হোটেলের নেতৃত্ব, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মীরা যুক্ত ছিলেন। তাদের সমন্বিত কার্যক্রমের ফলে খাদ্য ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের ক্ষেত্রে পরিমাপযোগ্য উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।

সিক্স কন্ট্রোল পয়েন্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাকাডেমিক কারিকুলামেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ আতিথেয়তা পেশাজীবীদের ব্যবহারিক খাদ্য ব্যয় ব্যবস্থাপনা শেখাতে অন্যান্য অ্যাকাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ প্ল্যাটফর্মেও কাঠামোটি চালুর পরিকল্পনা রয়েছে।

কাঠামোটি টেকসই ব্যবস্থাপনাকেও সমর্থন করে। এটি হোটেলগুলোকে প্রকৃত চাহিদা অনুযায়ী ক্রয় করতে, মজুদ ব্যবস্থাপনা করতে, খাবারের পরিমাণের ভারসাম্য বজায় রাখতে, সঠিক রান্নার পদ্ধতি অনুসরণ করতে এবং খাদ্য অপচয় কমাতে সহায়তা করে। খাদ্যের মান, সেবার মানদণ্ড এবং অতিথিদের সন্তুষ্টি বজায় রাখার পাশাপাশি এটি দীর্ঘমেয়াদি খরচ সাশ্রয়েও সহায়তা করে।

মো. শাখাওয়াত হোসেন বলেন, এ কপিরাইট স্বীকৃতি সিক্স কন্ট্রোল পয়েন্টস উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এখন বাংলাদেশের আতিথেয়তা খাতের সব ক্ষেত্রে এটিকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য কাজ করছি। পাশাপাশি, আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডগুলোর সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ করার জন্যও কাজ করছি, যাতে ভবিষ্যতে বিশ্বব্যাপী এর বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়।

কপিরাইট নিবন্ধনটি সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপটিমাইজেশনের উদ্ভাবনকে মো. শাখাওয়াত হোসেনের মৌলিক কাজ হিসেবে স্বীকৃতি দেয় এবং আতিথেয়তা ও শিক্ষা খাতে এর ব্যাপক ব্যবহারের জন্য আরো শক্তিশালী ভিত্তি তৈরি করে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×