ঢাবির অর্থনীতি বিভাগের ৫০ শিক্ষার্থীকে এমটিবি ফাউন্ডেশনের বৃত্তি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৫:৪১
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে এমটিবি ফাউন্ডেশন। ‘সৈয়দ মঞ্জুর এলাহী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের মাসিক ভিত্তিতে এ আর্থিক সহায়তা দেওয়া হবে।
এমটিবি ফাউন্ডেশনের ‘শিক্ষা’ খাতের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি এ বৃত্তি কর্মসূচির উদ্বোধন করা হয়।
এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদ্যোক্তা ও শিল্পপতি প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবির স্পন্সর শেয়ারহোল্ডার এবং সানবিমস স্কুল লিমিটেডের প্রিন্সিপাল মুনিজে মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌসি নাহার, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক রেইস উদ্দীন আহ্মাদ, মো. বখতিয়ার হোসেন, মো. শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন ও মো. শাফকাত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া এমটিবির গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের বিভাগীয় প্রধান শাফায়াত উল্লাহ, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের বিভাগীয় প্রধান সাব্বির আহমেদ এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমটিবি ফাউন্ডেশন জানিয়েছে, শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমে উচ্চশিক্ষায় তাদের সুযোগ আরও সহজ করার লক্ষ্যেই এ বৃত্তি কর্মসূচি চালু করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- এমটিবি