এমটিবির নিট ডিপোজিট প্রবৃদ্ধি ৭ হাজার কোটি টাকা ছাড়াল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২৩:১৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৭ হাজার কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে। গ্রাহকদের আস্থা, ব্যবসায়িক অগ্রগতি ও শাখাভিত্তিক কার্যক্রমের ফলে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে ব্যাংকটি।
এ উপলক্ষে রোববার ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে এই অর্জন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন এ কে এম তারেক।
এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন, মো. শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন ও মো. শাফকাত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ৭ হাজার কোটি টাকার বেশি নিট ডিপোজিট প্রবৃদ্ধি এমটিবির প্রতি গ্রাহকদের আস্থা এবং ব্যাংকের শাখা ও ব্যবসায়িক দলের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক