মার্কেন্টাইল ব্যাংকের ‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২৩:২৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ২৩:২৮
আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে বরিশালে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)। সম্প্রতি আয়োজিত ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ এ কর্মশালায় ব্যাংকের বরিশাল ও খুলনা অঞ্চলের ১১১ জন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন এবং এভিপি ও বরিশাল শাখার প্রধান মওদুদ আহমেদ।
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস এম সেলিম উদ্দীন কর্মশালায় সভাপতিত্ব করেন। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এভিপি ও এমবিটিআইয়ের ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মার্কেন্টাইল ব্যাংক