ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২৩:৪৯

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মো. মাজহারুল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে তালতলা মার্কেটের দুই নম্বর গেট এলাকায় আসেন ওই যুবক। সে রাস্তার ডান পাশে ‘বাটা’ শোরুমের সাইনবোর্ড লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।

আরও পড়ুন

×