ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এমটিবি নিও অ্যাপে অভ্যন্তরীণ ভ্রমণ বীমা ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ চালু

এমটিবি নিও অ্যাপে অভ্যন্তরীণ ভ্রমণ বীমা ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ চালু
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৩:০১

ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’-তে ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ নামে অভ্যন্তরীণ ভ্রমণ বীমা সেবা চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এ সেবা চালু করা হয়েছে।

নতুন এ সেবার আওতায় ১৮ থেকে ৫৯ বছর বয়সী এমটিবি গ্রাহকরা অ্যাপের মাধ্যমে সহজেই বীমা সুবিধা নিতে পারবেন। এক থেকে ৩০ দিন মেয়াদের এ বীমার প্রিমিয়াম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে।

বীমার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যু, দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি এবং স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে প্রতিটি খাতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বীমা সুবিধা পাওয়া যাবে।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান এ কে এম তারেক এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) সানিয়াত রহমান এবং ইভিপি ও হেড অব মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল অ্যান্ড অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল আব্দুল হালিম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরে দৈনন্দিন যাতায়াতে ব্যক্তিগত দুর্ঘটনা সুরক্ষার সুযোগ বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×