বুয়েট অধ্যাপক নজরুল ইসলাম মারা গেছেন
মো. নজরুল ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট শিক্ষক, গবেষক এবং দীর্ঘকালীন অনুষদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
নজরুল ইসলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) প্যাট্রিস লুমুবা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে সেখান থেকে ফিরে দেশে শিক্ষাদান ও গবেষণায় নিয়োজিত হন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মারা গেছেন
- বুয়েট
- অধ্যাপক