তাণ্ডবে বাদ পড়ে অভিনয় থেকে দূরে, সেই নেহা সামনে এলেন বোল্ড লুকে
নিদ্রা দে নেহা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৫:০১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৫:০৪
শাকিব খানের আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয়ের কথা ছিল নিদ্রা দে নেহার। কিন্তু হঠাৎ শোনা যায়, এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। বাদ পড়ার পর ক্ষোভ উগড়ে দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে যোগ্যতার অবমূল্যায়ন, ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটসহ নানা অসঙ্গতির কথা তুলে ধরেন নেহা। সেই সঙ্গে জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছে তার মরে গেছে, তাই তিনি আর নোংরা পরিবেশের অংশ হতে চান না।
সেই বক্তব্যের পর অনেকেই মনে করেছিল তিনি হয়ত অভিনয় থেকে দূরে চলে যাচ্ছেন। পরে বিষয়টি পরিস্কারও এই অভিনেত্রী। তবে অভিনয়ে নিয়মিত হবেন কিনা সে বিষয়ে ছিল কৌতুহলও। সমকালকে জানিয়েছিলেন আপাতত কাজ থেকে দূরে থাকছেন। তবে কাজগুলোতে যুক্ত ছিলেন সেগুলো তো শেষ করার কথা জানিয়েছিলেন আগে।

গতকাল এই অভিনেত্রী বোল্ডলুকে ছবি দিয়ে ফের চর্চায় এসেছেন। দেখা যায়, বেড এটাচড জানালা থেকে ছবিগুলো তুলেছেন। বাইরে থেকে আসা রোদ গায়ে পড়তেই ঝলমলিয়ে ওঠেন; সঙ্গে ফুটে ওঠে তার রূপ।
ক্যামেরাতে হাসিমুখে পোজ ছিল অভিনেত্রীর। তবে একটি ছবিতে তার উন্মুক্ত পিঠের ওপর আঁকা লম্বালম্বি নান্দনিক ট্যাটুও বেশ স্পষ্ট হয়ে উঠেছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।’ সব মিলিয়ে নিদ্রা নেহার পুরো ফটোশুটটিতে তার মুখের অভিব্যক্তি, আবেদনময়ী ভঙ্গি এবং আলোর নিখুঁত ব্যবহার এক ধরনের শৈল্পিক আবহ তৈরি করেছে।

নিদ্রার এই নতুন লুক প্রকাশের পরপরই তার কমেন্ট সেকশনে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তদের বড় একটি অংশ তার এই সাহসী ও শৈল্পিক রূপের ভূয়সী প্রশংসা করছেন।
২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘শরতের জবা’র মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।
- বিষয় :
- নিদ্রা দে নেহা