ক্যান্সারে আক্রান্ত ভাই, জন্মদিনে দোয়া চাইলেন বেবী নাজনীন
নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। প্রতিবছর এই দিনে অগণিত ভক্ত-শ্রোতার ভালোবাসায় সিক্ত হন তিনি। তাঁর অনিন্দ্য কণ্ঠ, গায়কি আর সৃষ্টি নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন অনুরাগীরা। এবারও এর ব্যতিক্রম হবে না বলে ভক্তরা আশা করছেন। তবে এ মুহূর্তে বেবী নাজনীনের জন্মদিন হয়ে উঠেছে বিষাদময়।
আপডেটঃ ২৩ আগস্ট ২০২৬ | ১৫:১০