ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

অঞ্জন, প্রসেনজিৎ ও সৃজিতরাও হোম কোয়ারেন্টাইনে

অঞ্জন, প্রসেনজিৎ ও সৃজিতরাও হোম কোয়ারেন্টাইনে
×

সৃজিত ও প্রসেন জিৎ দুজনের মুখে মাস্কে ঢাকা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৫:০৬ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৫:১৬

দক্ষিণ আফ্রিকা থেকে নির্ধারিত দিনের এক দিন আগেই দেশে ফিরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 

বৃহস্পতিবার সৃজিতের পরবর্তী 'কাকাবাবু' সিরিজের শুটিং শেষ করেই কলকাতা বিমানবন্দরে নামে টিম ‘কাকাবাবু’। এসময় দুজনেরই মুখ মাস্কে ঢাকা ছিল। সংবাদমাধ্যমের সঙ্গেও মুখ ঢেকেই কথা বলেন তারা।

সৃজিত জানান, করোনায় আক্রান্ত ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই বলে রাজারহাটে আইসোলেশন সেন্টারে যাওয়ার প্রয়োজন হয়নি তাদের। তবে আগামী ১৪দিনের জন্য তারা নিজেরাই  ‘হোম কোয়ারেন্টাইন’-এ  থাকবেন। পাশাপাশি এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সবধরণের পরীক্ষাতেই প্রাথমিকভাবে  উতরে গেছেন তারা। খবর আনন্দবাজারের 

অপর এক টুইট বার্তায় সৃজিত লেখেন, 'একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। কিন্তু আমাদের দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাদের পরিশ্রমেই শুট শেষ করতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকব কারণ ভারতের পক্ষে এ এক দুঃসহ সময়। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব কিন্তু কিছু দিনের জন্য একসঙ্গে থেকে নয়।'

এদিকে বুধবারই সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও আপাতত ১৪দিন বাড়িতেই থাকবেন বলে জানা গেছে। এবার জিৎ এবং মিমির মতোই একই পথে হাঁটতে চলেছেন সৃজিত-প্রসেনজিৎ।

আরও পড়ুন

×