ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সত্য ঘটনা নিয়ে ‘ময়ূরাক্ষী’, মুক্তি ২২ সেপ্টেম্বর

সত্য ঘটনা নিয়ে ‘ময়ূরাক্ষী’, মুক্তি ২২ সেপ্টেম্বর
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১২:০৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১২:৫৫

করোনা মহামারির পর যখন সিনেমা হলে দর্শক ফিরছিলো সে সময় মুক্তি পায় নির্মাতা রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরাণ’। বলা যায়, সিনেমাটি আলোর মুখ দেখেছিল। এবার আসছে এই পরিচালকের দ্বিতীয় সিনেমা ‘ময়ূরাক্ষী’। রোববার এসেছে ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের প্রথম পোস্টার।

পোস্টার উন্মোচনের পর সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ সমকালকে জানান, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে এই সিসেমায় মূল ভুমিকায় দেখা যাবে ইয়ামিন হক ববিকে। তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। 

সিনেমার প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, ‘বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে সেই বাজারটা আমরা ধরতে চাই। ময়ূরাক্ষী দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।’

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তুরী চৌধুরী প্রমুখ। 

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

আরও পড়ুন

×