বহু বছর পর এক ফ্রেমে দুই সংবাদ ব্যক্তিত্ব
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১১:০৫ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১১:০৫
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলায় শুক্রবার প্রচার হবে ভিন্নধর্মী অনুষ্ঠান প্রতিযোগিতামূলক সেলিব্রিটি শো ‘আমি কথা বলতে চাই’।
অনুষ্ঠানটির ষষ্ঠ পর্বে অংশ নিয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার দুইজন জনপ্রিয় সংবাদ ব্যক্তিত্ব জ ই মামুন এবং শামসুদ্দিন হায়দার ডালিম। অতিথিরা সংবাদ ব্যক্তিত্ব, তাই অনুষ্ঠানটিকেও সাজানো হয়েছে সংবাদ, সংবাদমাধ্যম ও সাংবাদিকতা বিষয়কে কেন্দ্র করে।
এ দুজন তাদের অনেক অজানা কথা বলার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও প্রাসঙ্গিক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
উপস্থাপক, নির্দেশক আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খান তুহিন। নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।
আনজাম মাসুদ বলেছেন, নিঃসন্দেহে তারা প্রত্যেকেই মেধাবী। তবে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে যারা বিজয়ী হয়েছেন অনুষ্ঠানটি দেখলেই তা জানা যাবে।
বিভিন্ন সেগমেন্টের কথা বলতে এবং প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাঁরা কখনো আবেগপ্রবণ আবার কখনো বা নস্টালজিক হয়ে পড়েছিলেন।
লিটন খন্দকারের রচনায় গবেষণালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন শাহীন খান, আশরাফ কবির, লিটন খন্দকার, বি এম আজাদ, ফাহমিদা শারমীন ফাহমি এবং নূর এ কাঞ্চন।
শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।
- বিষয় :
- আমি কথা বলতে চাই
- আনজাম মাসুদ
