টুইটার থেকে সাসপেন্ড কঙ্গনার বোন রাঙ্গোলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০২:৪২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ | ০২:৪৪
বলিউড তারকা কঙ্গনা রানাউতের বোন রাঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্ড সাসপেন্ট করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। হিংসাত্মক পোস্ট আর বিতর্কিত মন্তব্যের জেরে অনির্দিষ্টকালের জন্য তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।
তাবলিগ জামায়াত মোরদাবাদে পুলিশ আক্রমণ ইস্যুর উত্থাপন করে সরাসরি মুসলিমদের উপর কদর্য ভাষায় আক্রমণাত্বক ভাষা ব্যবহার করেন রাঙ্গোলি। যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করে। এর জের ধরেই টুইটার থেকে রঙ্গোলি চান্দেলকে বিদায় জানানো হয়।
সোশ্যাল মিডিয়ায় রাঙ্গোলির বাক্যবাণে বিদ্ধ হননি, এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া দায়! নিত্যদিন কোনও না কোনও তারকার সঙ্গে তাক টুইট বিতর্ক লেগেই রয়েছে। বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী থেকে রাজনীতিক সবাইকে নিয়েই কথা বলেন তিনি। বিতর্কিত মন্তব্য করেই নিয়মিত খবরের শিরানামে আসেন কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি।
