ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

সালমানকে ছেড়ে কেনো অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া?

সালমানকে ছেড়ে কেনো অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া?
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০২:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ০৩:০২

গত ২০ এপ্রিল  ১৩তম বিবাহবার্ষিকী পার করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই।  ২০০৭ সালে মুম্বাইয়ে বচ্চনবাড়িতে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার ভেতর দুই পরিবার, নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেন তারা। 

বিয়ে কেনো গোপনে হয়? এ নিয়ে জলঘোলা কম হয়নি। বলা হয়ে থাকে ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খান ও বিবেক ওবেরয়ের কারণেই বিয়ে গোপনে হয় তাদের। বিয়ের ১৩ বসন্ত পার করে আসার পরও এখনও  চর্চিত সালমা-ঐশ্বরিয়ার প্রেমের বিষয়টি।

সালমানের সঙ্গে যখন প্রেম করতেন ঐশ্বরিয়া, তখন অভিষেকও চুটিয়ে প্রেম করতেন আরেক বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে।

জানা যায়, ‘ভাইজানের’ খারাপ ব্যবহারের কারণ এক সময় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া। এরপর আরেক বলিউড তারকা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বিবেকের সঙ্গেও সেই সম্পর্ক বেশিদিন টিকেনি।

ওই সময় কারিশমার সঙ্গে অভিষেক সম্পর্কে জড়ালেও তা মেনে নিতে চাননি অভিষেকের মা জয়া বচ্চন। এরপরই অভিষেক-কারিশমার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

এরইমধ্যে আলোচনায় চলে আসে ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্কের বিষয়টি। বিয়ের আগে প্রায়ই দেখা হতো তাদের। বলা হয়ে থাকে, মুগ্ধতা ছড়ানো ঐশ্বরিয়ার হাসি ও সাদাসিধে স্বভাব দেখে তাকে মন দেন অভিষেক।

শেষমেষ যুক্তরাষ্ট্রের টরেন্টোতে ‘গুরু’ ছবির প্রিমিয়ারে ঐশ্বরিয়াকে প্রস্তাব দেন অভিষেক। সব দেখেশুনে সম্মতি দেন ঐশ্বরিয়া। তারা  এখন আরাধ্যা বচ্চন নামে নয় বছর বয়সী কন্যাশিশুর বাবা-মা। 

আরও পড়ুন

×